প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ১২:৫৬ পি.এম
কারিতাস ঢাকা অঞ্চলের আলোকিত শিশু প্রকল্প কর্তৃক প্রান গ্রুপের সহায়তায় সুবিধাবঞ্চিত পথ শিশু ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
কারিতাস ঢাকা অঞ্চলের আলোকিত শিশু প্রকল্প কর্তৃক প্রান গ্রুপের সহায়তায় সুবিধাবঞ্চিত পথ শিশু ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
নূর হোসাইন :
কারিতাস ঢাকা অঞ্চলের আলোকিত শিশু প্রকল্প কর্তৃক প্রান গ্রুপের সহায়তায় ২০০ জন সুবিধাবঞ্চিত পথশিশু ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অদ্য ১৯/০১/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ ঘটিকায় মিরপুরের দারুসসালাম থানার সামনে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা জেলা অফিসের মঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. সৌরভ রোজারিও, বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, দারুস সালাম থানার এ এস আই হাসান ও স্থানীয় ফাড়ি ইনচার্জ এস আই রায়হান, জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন, ফাল্গুনী টিভির নিউজ প্রেজেন্টার রাবেয়া সুলতানা, কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (ইসিডি) মি. অসীম ক্রুশ প্রমূখ। কম্বল পেয়ে শিশু আলিফ বলেন রাতে শীতে অনেক কষ্ঠ হয়, আজ রাতে ভাল করে ঘুমাতে পারব। ৮০ বছরের বৃদ্ধা নুর জাহান বলেন— আজকে কম্বল গায়ে দিয়ে ঘুমাব, প্রান গ্রুপ ও কারিতাসকে ধন্যবাদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত