ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার
ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী কামাল , জুয়েলসহ ৪ জন গ্ৰেপ্তার করা হয়েছে। ২২ জানুয়ারী দিবাগত রাতে বাদী নয়ন এর উপস্থিতিতে লালমোহন থানার এস আই জয় বালা এর নেতৃত্বে তাদের গ্ৰেপ্তার করা হয় এবং তাদের আদালতে সোপর্দ করা হয়। আসামীগণ হলো – কামাল, জুয়েল , নুরনবী ও আব্দুল আলী মিস্ত্রী । ভোলা কোর্টে দাখিলকৃত প্রতারণা করে বাদী নয়নের মায়ের স্বর্ণ ও টাকা আত্মসাদের অভিযোগে মামলা নং এমপি ২৯৬ এর অয়ারেন্টভুক্ত আসামী তারা। এ মামলায় মোট ৯ জন আসামী এবং ৯ জন এর বিরুদ্ধেই লালমোহন পুলিশ চার্জসীট আদালতে দিখিল করলে আদালত সবার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যূ করেন। বাকি আসামীদের গ্ৰেপ্তারের চেষ্টা চলছে বলে লাল মোহন থানা পুলিশ জানায়।